সিলেট | |
প্রকাশিত: 1:57 PM, April 7, 2021
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৬ নং ওয়ার্ড শাখার সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজাইকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন,মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ,সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম উক্ত নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, একদিকে সরকারের দেয়া লকডাউনে সাধারণ মানুষের নাভিশ্বাস, অন্যদিকে বিরোধী মতের নেতা কর্মীদের গণগ্রেফতার সরকারের ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। নির্যাতন যত তীব্র হবে, জাতীয়তাবাদী শক্তির আন্দোলন তত বেশি তীব্র থেকে তীব্রতর হবে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে মেহেদী হাসান সাজাইসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি