সিলেট | |
প্রকাশিত: 2:41 AM, April 10, 2022
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সিলেট নগরীতে যুবক খুন।
সিলেট নগরীতে ‘সিনিয়র ও জুনিয়র’ দ্বন্দ্বের জেরে খুন করা হয়েছেন নাজিম আহমদ (২০)। ছুরিকাঘাতে নিহত যুবক নাজিম আহমদ (২০) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেরপরশ এলাকার নুর মিয়ার ছেলে। সে পেশায় হোটেল শ্রমিক। নাজিম সিলেট নগরীর দরগাহ মহল্লার ৭৪ নং বাসার ভাড়াটিয়া। প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট।
এই কিলিং মিশনে অংশ নেয় ৯ জন যুবক। তারা সকলেই মিলে নাজিমকে ধরালো অস্ত্র দিয়ে তাকে খুন করে। এমন তথ্য জানিয়েছেন, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ।
তিনি বলেন, ‘আহত ও হামলাকারীদের রাজনৈতিক পরিচয় মিলেনি। এদের আগ থেকে বিরোধ চলছিল। হামলাকারীদের একজন জেল খেটে কিছুদিন আগেই বের হয়েছে।’
আজবাহার আলী শেখ আরো বলেন, ‘৯ জন যুবক মিলে নাজিমকে হত্যাসহ আরো ২ জনকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ইতোমধ্যে ১ জনকে আটক করতে সক্ষম হয়েছি।’
শনিবার রাত ১০ টার দিকে ওসমানী হাসপাতালের ৩নং ফটকের সামনে নাজিমসহ ৩ জনকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ছুরিকাহত ৩ জনকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজিমকে জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনের চিকিৎসা চলছে। তবে তাদের অবস্থা এখন অনেকটা আশংকামুক্ত।
আরো পড়ুন:

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি