সিলেট | |
প্রকাশিত: 4:00 PM, January 28, 2020
প্রতিনিধি,মৌলভীবাজার:
মৌলভীবাজারের সাইফুর রহমান রোডস্থ ‘পিংকি সু স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে মৃতদেহ সৎকারের জন্য ১ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
মৌলভীবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু ষ্টোরে গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দোকানের পেছনে বাসায় এ সময় আটকা পড়ে কয়েকজন।
ঘটনায় ১ শিশুসহ মোট ৫ জন মারা গেছেন বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।
আটকা পড়াদের মধ্যে ৫ জনের মৃত দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন পিংকি সু ষ্টোরের মালিক সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দীপ্তি রায় (৪৮)। সুভাষ রায়েত শ্যালকের বউ দিপা রায় (৩৫). দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি