সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম মো. মঈনুল ইসলাম (২২)। তার বাড়ী উপজেলার লক্ষীপুর দাউদপুর গ্রামে।
মঈনুল ইসলাম এই গ্রামের মৃত মো. সমুজ আলীর পুত্র।
বৃহস্পতিবার (২৮ জুন) মঈনুল তার গ্রামের বাড়ি থেকে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা উদ্দেশ্যে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি।
তার সজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজির পর তার কোন সন্ধ্যান না পেয়ে শুক্রবার (২৯ জুন) দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেন নিখোঁজ ব্যক্তির বড় ভাই মো. নজরুল ইসলাম।
যার জিডি নং- ১৬৪৩, তারিখ: ২৯.৬.২০১৮ইং। নিখোঁজ মো. মইনুল ইসলামের উ”চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, হালকা দাড়ি, পরনে ছিল পাঞ্জাবী, পায়জামা। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
যদি কোন ব্যক্তি তার সন্ধ্যান জানেন তাহলে তার বড় ভাই নজরুল ইসলাম (০১৭১১৩২০৪৪২) নাম্বারে যোগাযোগ করার আহ্বান করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি