সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর লালবাজার থেকে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত ১০ টায় নগরীর লালবাজার এলাকার হোটেল মাহমুদ থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লালবাজারের মাহমুদ মঞ্জিলের একটি রুম মাসিক ভাড়া নিয়ে একটি চক্র নিয়মিত জুয়ার আসর চালাতো। খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি হোটেল মালিক মো. মিজানকে অবগত করে। হোটেল মালিক এসময় বিষয়টি খেয়াল করার জন্য হোটেলের তত্বাবধায়ককে নির্দেশ প্রদান করেন। অবশেষে স্থানীয়দের সহযোগিতা নিয়ে তত্বাবধায়ক এসে রুম তল্লাশি করে জুয়াড়িদের দেখতে পায়।
খবর পেয়ে হোটেল মালিক ঘটনাস্থলে আসার পর কোতোয়ালী থানা পুলিশকে খবর দেওয়া হলে আটককৃত জুয়াড়িদের তাদের হাতে তুলে দেওয়া হয়।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা জানান, আটক তিন জুয়াড়িকে রোববার কোর্টে প্রেরণ করা হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি