সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা এলাকা থেকে ডাকাতি মামলার এজাহারভূক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) একটি অভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে এসএমপির জালালাবাদ থানা এলাকায় আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপি’র জালালাবাদ থানাধীন ত্রিমুখি বাজার এলাকা থেকে ডাকাতি মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম আনোয়ার (২৮)। তিনি জালালাবাদ থানার মানসি নগরের মো. আব্দুছ সোবহানের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি