সিলেট | |
প্রকাশিত: 2:48 PM, October 7, 2023
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জে গেল কয়েকদিন ধরেই কখনো মাঝারি, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। শুক্রবার ভোররাত থেকে টানা বৃষ্টি শুরু হয়।
ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। শহরের শায়েস্তানগরে পানি উন্নয়ন বোর্ডের সামনে ও জেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রধান সড়কে হাটু পানির সৃষ্টি হয়।
এছাড়া পৌরএলাকার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লার প্রায় ৯০ শতাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে সীমাহীন দুর্ভোগে পরেন সাধারণ মানুষ। বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি প্রবেশ করে নষ্ট হচ্ছে মুল্যবান জিনিসপত্র।
সেই সাথে হাটুপানি জমেছে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়, সার্কিট হাউজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবন, ফায়ার সার্ভিসের কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, সদর মডের থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর।
শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা আক্তারুজ্জামান বলেন, বাসায় বাজার সদায় নেই। কিন্তু কাল ভোর থেকে বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে পারছিলাম না। এখন বের হয়েও পরেছি সমস্যায়। রিকসা পাচ্ছি না, পেলেও ২০ টাকার ভাড়া চাচ্ছে ৭০ টাকা। আবার রাস্তা তলিয়ে যাওয়ার কারণে পায়ে হেঁটেও যাওয়া সম্ভব হচ্ছে না।
শ্যামলী এলাকার বাসিন্দা মুরাদ চৌধুরী বলেন, বাসার ভেতরে পানি ঢুকে পরছে। সেই সাথে পানির সাথে ড্রেনের সকল ময়লা প্রবেশ করে পুরো বাসায় এখন দু্র্গন্ধ।
মোবাইল পার্স ব্যবসায়ী নেহার সরকার বলেন, বোর থেকে বিদ্যুৎ নেই। সকাল থেকে চলে গেচে নেটওয়ার্ক । সারাদিন ধরে ইন্টারনেটে নেই, কল বা এসএমএস করা যাচ্ছে না। যে কারণে গুরুত্বপূর্ণ দরকারেও কারো সাথে যোগাযোগ করতে পারছি।
পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। যে কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পানি নিষ্কাশনের জন্য পৌরসভার কর্মীরা কাজ করছেন। বৃষ্টি কমলে দ্রুত পানি নেমে যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি