সিসিক নির্বাচনঃ ভোট দিতে হবে তিনটিঃ ‘না’ ভোটের সুযোগ

প্রকাশিত: 4:50 PM, June 15, 2023

সিসিক নির্বাচনঃ ভোট দিতে হবে তিনটিঃ ‘না’ ভোটের সুযোগ

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণার মাত্রা ততই বাড়ছে। মাইকিং, মিছিল, শ্লোগানে মূখর নগর সিলেট। নানা সুরে, বেসুরে উচ্চস্বরে গানের শব্দে অনেকটা ত্যক্ত বিরক্ত নাগরিক সমাজ। তবুও নির্বাচন বলে কথা। আর ক’টা দিন। এই স্ব-শান্তনায় আপন মনে মেনে নিচ্ছেন। প্রভাতবেলা প্রতিবেদক♦

নগরপিতা আর নিজ ওয়ার্ডের নেতা নির্বাচনে নিজ অবস্থান থেকে মরিয়া অনেকেই। তবে এবারকার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নিয়ে ভোটার মনে তেমন আগ্রহ নেই।

ভোট দিলেও ‘তিনি’ না দিলেও ‘তিনি’ নির্বাচিত হবেন এমন মন্তব্য অধিকাংশ ভোটারের।  ভোট দিতে যাব কেবল কাউন্সিলর নির্বাচানের জন্য। বহু ভোটারের এমন মন্তব্য।

এখানেই গোলক ধাঁধাঁ। শুধু কাউন্সিলর পদে ভোট দিলে ভোট কার্যকর হবেনা। মেয়র পদে ভোট দেয়া বাধ্যতামূলক। না হয় ভোট অকার্যকর হয়ে যাবে। অর্থাৎ কাউন্সিলর পদে দেয়া ভোটকে কার্যকর করতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মেয়র পদে ভোট প্রদান করতে হবে। অর্থাৎ তিনটি ভোট প্রদান করলে পরে আপনার ভোট কার্যকর বলে বিবেচিত হবে। শংকার দোলাচলে থাকা ভোটারকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এখনই।

আরও পড়ুন  দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তবে কোন মেয়র প্রার্থী আপনার পছন্দ না হলে ‘না’ ভোটের অপশন আছে। মেয়র প্রার্থী তালিকার শাদা বাটনে চাপ দিলে এটা ‘না’ ভোট বলে বিবেচিত হবে। মেয়র পদে ‘না’ ভোট দিলেও আপনার ভোট কার্যকর হবে। আপনার পছন্দের কাউন্সিলরকে দেয়া ভোট গণণায় আসবে।

দ্বিতীয়  আরেকটি শংকায় ভূগছেন অনেক ভোটার। যদি আঙ্গুলের ছাপ ইভিএম মেশিন নেয়না। তাহলে কি করবেন? শঙ্কার কোন কারণ নেই। ইভিএম আঙ্গুলের ছাপ না নিলে জাতীয় পরিচয়পত্র পান্চিং করে ভোট দেয়া যাবে। তাতেও ব্যর্থ হলে ভোটার তালিকা থেকে ভোটার নাম্বার নিয়ে ভোট প্রদানের সুযোগ রয়েছে।

এ প্রসঙ্গে সিসিক’র ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর এবং আগামী নির্বাচনের ঠেলাগাড়ী প্রতিকের প্রার্থী সোহেল আহমদ রিপন প্রভাতবেলাকে জানান, মেয়র পদে ভোট না দিলে কাউন্সিলর পদে দেয়া ভোট কাজে আসবেনা। মূলত তিনটি ভোটেই সিটি করপোরেশনের পরিষদ। তবে এক্ষেত্রে ভোটার কোন প্রার্থীকে পছন্দ না করলে তিনি ‘না’ ভোট দিতে পারেন। ‘না’ ভোট দিলেও এটা গণণায় আসবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ