সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

 

প্রতিনিধি, দিরাই:

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের খালেক মিয়ার ছেলে তকবির মিয়া (১৪)।

 

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মিলনগঞ্জ বাজারের পাশের হাওরে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার পথে বজ্রপাতে সে আহত হয়। আহতবস্থায় গ্রামবাসী তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোর তকবিরকে মৃত ঘোষণা করেন।

 

চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ