সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৪

প্রকাশিত: 2:26 PM, April 18, 2020

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৪

 

ফরিদ মিয়া ,সুনামগঞ্জ:

করোনা আতংকের মাঝেই হাওড় পাড়ে দেখা দিয়েছে শংকা । কালবৈশাখীর তান্ডবের সাথে আতংক হয়ে উঠেছে শিলাবৃষ্টি ও বজ্রপাত । আজ শনিবার হাওড় জনপদ সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যুবরন করেছেন ৪ জন ।

 

জগন্নাথপুরে নলুয়ার হাওরে বজ্রপাতে কৃষক নিহত
জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে বজ্রপাতে কৃষক শিপন মিয়া (২৪) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে দশটায় হাওরে কাজ করার সময় তিনি মারা যান। নিহত শিপন মমিয়া জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামের কৈচাপরী পাড়ার বাসিন্দা। বজ্রপাতে ঘটনাস্থলে তার একটি গরুও মারা যায়।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

দক্ষিণ সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দক্ষিণ সুনামগঞ্জে হাওরে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। তার নাম ফরিদ আহমদ (৪৫)। তিনি উত্তর গাজীনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। শনিবার গ্রামের পাশে হাওরে কাজ করার সময় মারা যান তিনি। এ নিয়ে জেলায় মোট চারজন কৃষক বজ্রপাতে মারা গেছেন।
পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ধ্বংস-মৃত্যু-বেদনার মধ্যেই গাজাবাসীর ঈদ

 

দিরাইয়ে উদগল হাওরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু
দিরাই উপজেলার উদগল হাওরে বজ্রপাতে ধান কাটা শ্রমিক তাপস মিয়া (৩৪) মারা গেছেন। তিনি আমজিমিরিগঞ্জের জলসুখা গ্রামের মফিজ আলী ছেলে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার উদগল হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরােই থানার ওসি কে এম নজরুল ইসলাম।

 

শাল্লায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু
শাল্লা উপজেলার নারায়ণপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিক মারা গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ভান্ডারবিল হাওড় থেকে শাষখাই বাজারে যাবার পথে শঙ্কর সরকার (২২) নামের ওই যু্বক মারা যান। তিনি নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ