সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: 8:45 PM, February 16, 2020

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতিনিধি, সুনামগঞ্জ:  দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি থেকে শহরতলির মাইজবাড়ি এলাকায় যাওয়ার পথে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক মোটর সাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

 

এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও ২জন গুরুত্বর ভাবে আহত হয়েছেন । তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

নিহত দুজন হলেন কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার নাসির মিয়ার ছেলে সোহাগ ও একই এলাকার শামছুন নুরের ছেলে পাবেল। ২ জনের বয়সই ১৮ বছর। গুরুত্বর আহতরা হলেন আশিক ও শাকিল নূর।

 

সন্ধ্যায় এই ঘটনার পর স্থানীয়রা ৪জনকেই সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে এই ৪জন অতিরিক্ত গতি নিয়ে সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  ছাতকে যুবতীর রহস্যজনক মৃত্যু

 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান নিহতের কথা নিশ্চিত করেছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ