হবিগঞ্জে বাস-মিনিবাস বন্ধ, চরম ভোগান্তি

প্রকাশিত: 12:15 PM, November 29, 2020

হবিগঞ্জে বাস-মিনিবাস বন্ধ, চরম ভোগান্তি

প্রতিনিধি, হবিগঞ্জ:

ঢাকা-সিলেট মহাসড়কসহ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এদিকে হঠাৎ করে পরিবহন ধর্মঘট হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ কেউ সিএনজি, লেগুনাসহ বিকল্প বাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, দীর্ঘদিন ধরে তারা সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ (টমটম) অবৈধ যানবাহন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন। এসব অভৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে সংবাদ সম্মেলনও করেছেন। কিন্তু তাদের দাবি না মানায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বাস চলাচল বন্ধ করে দেন।

তিনি বলেন, এসব ছোট ছোট যানবাহন মহাসড়কে চলাচলের ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। গড়ে প্রতিদিন অন্তত একজন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। তাই দুর্ঘটনা রোধে এসব গাড়ি মহাসড়কে এবং আঞ্চলিক সড়কে চলাচল অবশ্যই বন্ধ করা প্রয়োজন বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ