সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭
সংবাদদাতা,দক্ষিণ সুরমা: স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে জালালপুর ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এনামুল হক লষ্করকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে । ৫মার্চ রোববার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি হোসেন আহমদ । কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেনের সভাপতিত্বে অধ্যাপক মোবারক হোসেন ও অধ্যাপক বশির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ গভর্ণিংবডির সদস্য এম.এ শহীদ পংকি, শহীদুর রহমান শাহিন, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, সৈয়দ মোকাররম আলী, চমক আলী, মোঃ জিল্লুর রহমান জিলু, খালেদ আহমদ, অধ্যাপক নির্মলেন্দু দেব, অধ্যাপক নেলী কর, প্রভাষক মুহিবুর রহমান, প্রভাষক নূরজাহান বেগম, প্রভাষক মেহেরুন্নাহার চৌধুরী, প্রভাষক ফৌজিয়া বেগম, শিক্ষার্থী হাবীবুর রহমান, ইব্রাহিম আলী, ফারজানা বেগম, ফাতেমা বেগম শাখী প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত প্রভাষক এনামুল হক লষ্করকে কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেষ্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয় ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি