ছাতকের মঈনপুরে জনতা কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: 7:03 PM, January 29, 2017

প্রতিনিধি, ছাতক : ছাতকের মঈনপুরে জনতা কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-১৭সম্পন্ন হয়েছে । ২৯ জানুয়ারী রোববার জনতা কিন্টার গার্টেনের প্রিন্সিপাল মতিউর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান শায়েস্তা মিয়া,বিশেষ অতিথি ছিলেন  মোহাম্মদ জাম্মান মিয়া,প্রতিষ্টাতা সদস্য নুরুল হক, প্রবীন মুরুব্বী ইউসুফ আলী ইউসুফ,প্রতিষ্টাতা সদস্য জসিম উদ্দিন,ওর্য়াড সদস্য গিয়াস উদ্দিন কুতুব, লন্ডন প্রবাসী  রহিম উদ্দিন, এমরান হুসেন (খোকন),প্রমূখ।
প্রধান অতিথি প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের কুচকাওয়াজের মাধ্যমে সালাম গ্রহণ করেন। সালাম গ্রহণের পর শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে সবার নজর কাড়ে। এরপরই ছিল বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা সহ ছোট ছোট সোনামনিদের বিনোদনের জন্য জঁমকালো  সাংস্কৃতিক অনুষ্টান।
সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পিরা দেশাত্মবোধক গান পরিবেশন সহ ভাটি বাংলার গান পরিবেশন করেন।

সর্বশেষ সংবাদ