নবীগঞ্জে হত্যা মামলার ২০ আসামীর আত্মসমর্পণ

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৭

প্রতিনিধি নবীগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের সবুর আলী হত্যা মামলার ২০ জন আসামী দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর গত বুধবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করে তারা জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন না মন্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

তারা হলেন -কানাইপুর গ্রামের মোঃ জালাল উদ্দিন (৫০) মোঃ সাহাব উদ্দিন ( ৪২) মোঃ মুজেফর মিয়া (৩৪) মোঃ সাইদুর রহমান (৩০) মোঃ আকবর মিয়া (২১) মোঃ রাজু মিয়া (২৪) মোঃ রাজা মিয়া (৩৪) মোঃ ছযফুল ইসলাম ( ৩৪) ফরজ আলী ( ৫৫) মোঃ আনোয়ার হোসেন (৩৩) মোঃ আফাই মিয়া (৩৬) মোঃ ্ওমর আলী (২২) মোঃ আরজ আলী (২৮)মোঃ গোলাপ মিয়া (৪০) মোঃ এনাম উদ্দিন (২৩) মোঃ আজমত আলী (২৫) মোঃ কাজু মিয়া ( ৪০)।

উল্লেখ্য যে- গত ৩ ই জুন নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ লোকের সংঘর্ষে ওই গ্রামের মোঃ তকদির মিয়ার পুত্র মোঃ সবুর আলী (২২) নামের যুবক নিহত হয়। এসময় পুলিশসহ উভয় পক্ষের প্রায় ২০/২৫ জন লোক আহত হন। এবং ১৫/২০টি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। পরে নিহতের মা আজিজুন্নেছা বাদি হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন ।

সর্বশেষ সংবাদ