সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল একটি সহসম্পাদকসহ চারটি পদে জয়লাভ করেছে।
সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৫৪ ভোট বেশি পেয়ে আবারও বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটসংখ্যা ২,৩৬৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের ইউসুফ হোসেন হুমায়ন। তাঁর প্রাপ্ত ভোটসংখ্যা ২,৩১৫।
সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠবারের মতো বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের এস কে মো. মোরসেদ।
বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সহসভাপতি পদে ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহসম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্যপদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান বিজয়ী হয়েছেন।
অন্যদিকে সাদা প্যানেল থেকে সহসম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা ও শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন।
প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ ওয়াই মশিউজ্জামান।
গত বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ৪৫টি বুথে ভোট গ্রহণ হয়। মাঝখানে এক ঘণ্টার বিরতি দিয়ে প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
মোট ছয় হাজার ১৫২ ভোটারের মধ্যে প্রথম দিন দুই হাজার ৬০৯ আইনজীবী তাঁদের ভোট দেন। বাকিরা ভোট দেন দ্বিতীয় দিন।
সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি