হায়দরাবাদের স্বল্প রানের টার্গেটও ছুঁতে পারেনি মুম্বাই

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

হায়দরাবাদের স্বল্প রানের টার্গেটও ছুঁতে পারেনি মুম্বাই

মাঠে ময়দানে ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। সব কিছু সম্ভব হয়ে যায় মাঠে ব্যাট ও বলের লড়াইয়ে। বড় দলের তকমা নিয়েও হারতে হয় যেমন। তেমনি স্বল্প রানের টার্গেট ছোঁয়াটাও কঠিন হয়ে যায় প্রতিপক্ষের বোলিং তান্ডবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ছুড়ে দেয়া ১১৯ রানকে টার্গেটে নিয়ে খেলতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স ৮৭ রানেই অল-আউট। ইনিংসের ১৮.৫ ওভারেই শেষ রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এত কম রানের পুজিতেও ম্যাচ জেতা সম্ভব। সেটা করে দেখিয়েছে হায়দারবাদ ৩১ রানের ব্যবধানে জয় নিয়ে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় নিজের মাঠে মুম্বাইকে।

একমাত্র সূর্যকুমার যাদব করেছেন ৩৪ রান আর ক্রুনাল পান্ডিয়া ২৪ রান। পোলারড ৯ রান করেছেন। বাকিরা আসা যাওয়া ছিলেন। এভিল-৫,রোহিত-২,হাদিক-৩ , মায়নাক ও মোস্তাফিজুর রহমান করেছেন এক রান করে। হায়দরাবাদের বোলারদের মধ্যে কাউল নিয়েছেন ৩টি, রশিদ খান ও বাসিল থাম্পি ২টি করে, সন্ধীপ শর্মা, মোহাম্মদ নবী ও সাকিব পেয়েছেন একটি করে উইকেট।

আরও পড়ুন  অনেকটা অতৃপ্তি নিয়েই ঢাকায় ফিরেছেন সাকিব

এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিংটাও ভাল ছিলনা। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১৮ রানের অল-আউট। সাদামাটা রান। উইলিয়ামসন ২৯ রান না করলে আরো কম রান হতো। এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব আল হাসান।

বিশ্বের সাবেক নাম্বার ওয়ান অল-রাউন্ডার অন্যন্য এক রেকর্ড স্পর্শ করেছেন। প্রথম বাংলাদেশি ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি’তে চার হাজার রান ও তিন শত উইকেট শিকারের রেকর্ড গড়ছেন সাকিব।

সর্বশেষ সংবাদ