ইমরুল কায়েসের সেঞ্চুরি ।। সাউথ জোনের রানের পাহাড়

প্রকাশিত: 10:58 PM, April 25, 2018

ইমরুল কায়েসের সেঞ্চুরি ।। সাউথ জোনের রানের পাহাড়

মাঠে ময়দানে প্রতিবেদকঃ খুলনার আবু নাসের স্টেডিয়ামে একটি ভাল দিন পার করেছে প্রাইম ব্যাংক সাউথ জোন। বিসিএলের ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হয়েছে গত মঙ্গলবার হতে। খুলনায় সাউথ জোনের প্রতিপক্ষ নর্থ জোন। আগের দিনের ১১৫ রান নিয়ে খেলতে নামা সাউথ জোন প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৩৬৫ রানের পাহাড় রান জমা করে। ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের দৃঢ়তা পূর্ণ ব্যাটিংয়ে নুরুল হাসান সোহানের দল। ইমরুল কায়েস দেখা পেয়েছেন শতরানের। মঙ্গলবার ৫১ রানে খেলা শেষ করেছিলেন। সেই ইনিংসটা সেঞ্চুরীতে নিয়ে গেলেন ইমরুল। জাতীয় দলের এই ওপেনার ১৩টি চার এবং ২টি ছক্কার মেরে করেন ১০৭ রান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ইমরুলের এটি ১৭তম সেঞ্চুরি। এর সুবাধে ৬০০০ রানের মাইল ফলকে পৌঁছে যান সদ্য বিসিবি’র কেন্দ্রিয় চুক্তি থেকে বাদ পড়া এই ক্রিকেটার। তবে  হতাশায় পুড়েছেন এনামুল হক। সেঞ্চুরীর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। অল্পের জন্য হলো না। ইমরুলের সঙ্গে দারুণ এ পাটনারশীপে পথ চলছিলেন। কিন্তু থেমে যান ৮৯ রানে। এই দুই ব্যাটসম্যানের পর সাউথ জোনের সেঞ্চুরী মাষ্টার তুষার ইমরান হাকান ৬৫ রানের ইনিংস। বলতে গেলে উইকেটে টিকে থাকার চমৎকার এক ছবি এঁকে দিয়েছেন ইমরুল, এনামুল ও তুষার।  মোহাম্মদ মিথুন ও থেমে ছিলেন না। তার ব্যাট থেকে আসে রান করেছেন ৪৯ রান। সাউথ জোন ৮ উইকেট হারিয়ে ৩৬৫ রানে ইনিংসের সমাপ্তি টানে আনে। নর্থ জোনের বোলার ফরহাদ রেজা নিয়েছেন ৫ উইকেট। এছাড়া শফিউল ও আরিফুল নিয়েছেন ১টি করে উইকেট।

আরও পড়ুন  নিলামে উঠছে মুশফিকের সেই ব্যাট

প্রথম ইনিংসে ১৭৮ রান পিছিয়ে থাকা নর্থ জোন দ্বিতীয় দিন শেষ করে ৩২ রান তুলে। দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকী ১৪ ও মিজানুর রহমান ১১৭ রানে টিকে আছেন। নর্থ জোন ১৪৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে।

সর্বশেষ সংবাদ