সিলেট | |
প্রকাশিত: 11:33 PM, March 11, 2019
উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
এর আগে, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সিলযুক্ত ব্যালটের একটি ব্যাগ পাওয়ার ঘটনায় ওই হলের ভোটগ্রহণ স্থগিত করার ঘোষণা দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।”
নির্বাচন পরিচালনায় প্রধান রিটার্নিং কর্মকর্তা ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা প্রথমেই ওই হলের ভোটগ্রহণ স্থগিত করেছি।”
এদিকে, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদ নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরশিয়া তাবাসসুম কাব্য আজ (১১ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ফেসবুক লাইভে আসেন। সেখানে দেখা যায়, শিক্ষার্থীরা একটি ব্যাগ থেকে সিলযুক্ত ব্যালট বের করছেন। ভিডিওতে একটি নারী কণ্ঠে বলতে শোনা যায়, “রাতের বেলা এই ব্যালট পাওয়া গেছে।”

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি