সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
দেশের হয়ে ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন আবু হায়দার। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছেন গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শনিবার এক বিবৃতিতে এই পেসারকে দলে যুক্ত করার কথা নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড দিয়েছিলেন নির্বাচকেররা। যেখানে পেসার ছিলেন মোস্তাফিজুর রহমান ও নবীন ইয়াসিন আরাফাত মিশু। আবু হায়দার তৃতীয় পেসার হিসেবে যোগ দিলেন স্কোয়াডে।
তবে আবু হায়দারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান আশা জাগানিয়া কিছু নয়। ১৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৬টি। ২ ওয়ানডেতে নিয়েছেন ৩ উইকেট।
মিরপুরে রবিবার বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারায় টাইগাররা।
১৪ সদস্যের বাংলাদেশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু ও আবু হায়দার রনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি