সিলেট | |
প্রকাশিত: 8:25 AM, January 12, 2020
সংবাদদাতা,শাবি: সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। ২০১৮ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পদকের জন্য মনোনীত করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে।
তথ্যানুযায়ী, স্বর্ণপদক পাওয়া এ তালিকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী রয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এই ৭ জনের ৬ জনই মেয়ে।
পদকের জন্য মনোনীতরা হলেন, ফিজিক্যাল সায়েন্স অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের মোছা. ফারজানা আক্তার, এপ্লায়েড সায়েন্স অনুষদ থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিন আরা, লাইফ সায়েন্সেস অনুষদ থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের নাফিসা তাসনীম নূশা, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের ফাহিমা সুমাইয়া লষ্কর, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের নাবিলা আহমেদ, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মো. শামীম রেজা সাইমুন ও মেডিকেল সায়েন্সেস অনুষদ থেকে মেডিকেল সায়েন্স বিভাগের প্রমা দাশ তালুকদার বিন্তী।
ডেস্ক-১/প্রভাতবেলা

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি