সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আকবর আলী-তৌহিদ হৃদয়ের বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এতে এক ম্যাচ হাতে রেখে শেষ আট নিশ্চিত করল টাইগার যুবারা। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।
স্কটিশদের দেওয়া ৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ১০ রানে শামীম হোসেন ফেরার পর পারভেজ হোসেন আউট হন ২৫ করে। মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে টাইগার যুবারা।
তবে বাকি পথে আর কোনো অঘটন ঘটতে দেননি তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। দুজনের অপরাজিত ৫৬ রানের জুটিতে ৩ উইকেটে হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তৌহিদ ১৭ ও জয় ৩৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। মাত্র ২১ রানেই টপ অর্ডারের চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। সেখান থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উজ্জাইর শাহ ও ড্যানিয়েল কেয়ার্নের ব্যাটে। দলীয় ৫২ রানের মাথায় কেয়ার্নসকে সাজঘরে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
এরপর রাকিবুল হাসানের হ্যাটট্রিকে স্কটিশদের রীতিমতো কোণঠাসা করে ফেলে জুনিয়র টাইগাররা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০.৩ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ২৮ রান করেন উজ্জাইর শাহ। দুই অঙ্ক ছোঁয়া অন্য দুই ব্যাটসম্যান জেমি কেয়ার্নস ১৭ ও অ্যাঙ্গাস গাই করেন ১১ রান।
বাংলাদেশের সফলতম বোলার রাকিবুল হাসান ২০ রান খরচায় নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। বাকি দুটি উইকেট ভাগ করে নেন শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি