সিলেট | |
প্রকাশিত: 2:45 PM, February 4, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ বিকেলে দ্বিতীয়বারের মতো পাকিস্তান রওনা হবে বাংলাদেশ টেস্ট দল।
পাকিস্তানের বিপক্ষে তিন ধাপে সিরিজ খেলছে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি ম্যাচটি শুরু হবে। এর আগে প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ দল। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
টেস্টে এর আগে বাংলাদেশ ও পাকিস্তান ১০ বার মুখোমুখি হয়েছিল। নয়টিতেই হারে বাংলাদেশ। একটি ম্যাচ ড্র হয়। পাকিস্তানে অনুষ্ঠিত চার টেস্টের সবগুলোতেই হারে বাংলাদেশ।
ভারত সফরের মতো এবারও দলক নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক। টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্টেও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।
তবে তরুণ ক্রিকেটারদের উপর ভর করে টেস্ট সিরিজে ভালো ফল করতে চায় বাংলাদেশ দল। সাত ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।
এরপর দেশে ফিরে আসবে দল। আগামী ১ এপ্রিল একটি ওয়ানডে ও ৩ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে তৃতীয় দফা পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল।
১ম টেস্টের বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মাদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি