সিলেট | |
প্রকাশিত: 6:58 PM, April 7, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পেপ গুয়ার্দিওলার মা দোলোর্স সালা কারিও। ৮২ বছর বয়সে বার্সেলোনায় প্রাণ হারিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার ম্যানচেস্টার সিটি তাদের কোচ গুয়ার্দিওলা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ম্যানচেস্টারের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও স্প্যানিশ এই কোচের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
মহামারী কোভিড-১৯ এ দ্বিতীয় সর্বোচ্চ বেশি মানুষ প্রাণ হারিয়েছে স্পেনে। সোমবার মারা গেছে ৬৩৭ জন। এই নিয়ে এই রোগে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৫ জন।
গত মাসে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ১০ লাখ ডলার সাহায্য করেন ২০১৬ সালের জুলাইয়ে সিটির দায়িত্ব নেওয়া গুয়ার্দিওলা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি