করোনা: আসমা পজিটিভি কামরান নেগেটিভ

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২০

করোনা: আসমা পজিটিভি কামরান নেগেটিভ

প্রভাতবেলা প্রতিবেদক:  করোনা টেস্ট ফলাফলে আসমা পজিটিভি। কামরান নেগেটিভ। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরদিকে বদর উদ্দিন আহমদ কামরানের নেগেটিভ রেজাল্ট এসেছে।

বুধবার (২৭ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে তাঁকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

একই দিনে ওসমানীতে নমুনা পরীক্ষা দিতে যান তাঁর স্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। কিন্তু স্ত্রীর রিপোর্ট পজেটিভ আসলেও কামরানের রিপোর্ট আসে নেগেটিভ। বিষয়টি সিলেট প্রভাতবেলাকে নিশ্চিত করেন বদর উদ্দিন আহমদ কামরান।
এ সময় তিনি স্ত্রীর করোনা মুক্তির জন্য সিলেটবাসীসহ দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ