সিলেট | |
প্রকাশিত: 9:07 PM, September 8, 2026
৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জালালাবাদ রোটারি হাসপাতাল দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে ।
দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন ইঞ্জি. শোয়েব আহমেদ মতিন, চেয়ারম্যান, জালালাবাদ রোটারী হাসপাতাল, এবং ক্লাব প্রেসিডেন্ট লতিফা জাহাঙ্গীর, পিডিজি আতাউর রহমান, রোটারিয়য়ানদের মধ্য থেকে পিপি আলী আশরাফ চৌধুরী, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, জুনেদ আহমদ, মনসুর আহমদ লস্কর, মোসলেহ উদ্দিন সহ রোটারি ক্লাব অব জালালাবাদের সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের ডাক্তারদের মধ্যে সাইদুর রহমান, মামুনুর রশিদ, ফিজিওথেরাপিস্টবৃন্দ, টেকনোলজিস্ট, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
র্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল এবারের প্রতিপাদ্য বিষয় “হদরোগ ও স্ট্রোকের প্রতিরোধ, ব্যবস্হাপনা ও পূনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যক্রমের ভূমিকা”।
আলোচনায় বক্তারা বলেন, স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। শুধু স্ট্রোক নয়, হৃদরোগ প্রতিরোধ, স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন এবং রোগীর শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনতেও ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর। তারা আরও বলেন, স্ট্রোকের পর অনেক রোগী স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, শরীরের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যায় এবং দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। নিয়মিত ও সঠিক ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে এসব রোগীর শারীরিক সক্ষমতা অনেকাংশে ফিরিয়ে আনা সম্ভব।
ফিজিওথেরাপি একজন রোগীকে ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রমে ফিরিয়ে এনে জীবনে নতুন আশার সঞ্চার করতে পারে। বর্তমানে হৃদরোগ ও স্ট্রোক বিশ্বব্যাপী মৃত্যু এবং দীর্ঘমেয়াদি অক্ষমতার অন্যতম প্রধান কারণ। নিয়মিত শারীরিক কার্যকলাপ, স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক ব্যায়ামের মাধ্যমে এসব রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই রোগ প্রতিরোধের পাশাপাশি রোগীদের শারীরিক সক্ষমতা ধরে রাখতে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম।
দিবসটি উপলক্ষে আজ রোগীদের বিনামূল্যে ফিজিওথেরাপি পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রভাতবেলা ডেস্ক ♦

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি