সিলেট | |
প্রকাশিত: 4:26 PM, June 2, 2020
প্রভাতবেলা ডেস্ক:
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই সীমিত পরিসরে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হতে পারে। দ্রুতই বিষয়টি সংক্রান্ত নির্দেশনা জারি করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
বিষয়টি নিশ্চিত করে ডিপিইর মহাপরিচালক মোহাম্মদ শফিউল্লাহ জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো প্রশাসনিক কাজে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখতে নির্দেশনা দেওয়া হতে পারে।
তিনি বলেন, যদিও পূর্বঘোষিত ছুটি অনুসারে ৬ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। তবে এরপর প্রশাসনিক কাজ ও রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিপিই মহাপরিচালক বলেন, যদিও অসুস্থ্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা থেকে বিরত থাকতে বলা হতে পারে।
প্রসঙ্গত, সোমবার (১ জুন) ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো প্রশাসনিক কাজে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস সীমিত আকারে খোলা রাখার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অসুস্থ ও গর্ভবতী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি