নিউইয়র্ক : নেই কার্ফ্যু, নেই লকডাউন

প্রকাশিত: 5:47 PM, June 8, 2020

নিউইয়র্ক : নেই কার্ফ্যু, নেই লকডাউন

 

এমদাদ চৌধুরী দীপু, নিউইয়র্ক :

 

নিউইয়র্কে করোনা শনাক্ত প্রায় চার লাখ ছুঁই ছুঁই। তাতে কী! সেখানে নেই লকডাউন। নেই কার্ফ্যু। শনিবার ৬০হাজার লোকের টেস্ট হয়েছে। শনাক্ত হয়েছে ৭শ জন। নেই মৃত্যুর মিছিল। থেমেছে লাফিয়ে লাফিয়ে শনাক্ত হওয়া।

 

১০০দিন পর আজ উঠে যাচ্ছে লকডাউন। প্রথম ধাপে ঘর থেকে বের হতে পারেন অন্তত তিন লাখ নাগরিক।নিউইয়র্কের গভর্নর এবং মেয়র দাবী করেছেন করোনা নিয়ন্ত্রনে দৃষ্টান্ত স্থাপন করেছে নিউইয়র্ক এর বিভিন্ন সেবা বিভাগ।

 

ওয়ার্ল্ডোমেটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন শনাক্ত ২০ লাখ ৭ হাজারের উপরে। মৃত্যু এক লাখ ১২ হাজার ৪৬৯জন। সুস্থ হয়েছেন প্রায় ৭ লাখ ৬১ হাজার।

 

গত ২৪ ঘন্টায় মৃত্যু মাত্র ৩৬৫জন। নিউইয়র্কে মৃত্যু মাত্র ৪১ জন। শনাক্ত ১০২৪জন। তবে কিছু অঙ্গরাজ্যে বেড়েছে শনাক্ত হওয়ার সংখ্যা। এমনকি চলমান আন্দোলনে অংশগ্রহনকারীরাও শনাক্ত হচ্ছেন এমন খবর পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় শনাক্ত ২৫ হাজার প্রায় যা স্বস্থিকর নয়।তবে একদিনে সুস্থ হয়েছেন প্রায় ১০ হাজার।

আরও পড়ুন  নয়াদিল্লিতে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

 

এদিকে করোনার ভ্যাক্সিন নিয়ে আশাবাদ সৃস্টি হয়েছে। মর্ডানা নামের একটি কোম্পানী অনেকদুর এগিয়ে গেছে বলে জানা গেছে। ৩/৪ মাসের মধ্যে ভ্যাক্সিন বাজারে চলে আসার সম্ভাবনা রয়েছে বলে দাবী করছেন সংশ্লিষ্টরা।

 

এদিকে চলমান শান্তিপূর্ন আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। বর্ন বৈষম্যের আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলনে রুপ নিচ্ছে। আলোচনায় গুরুত্ব পাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সফলতা-ব্যর্থতার ইস্যু। প্রতিটি রাজ্য, ছোটবড় শহর এখন মিছিল-সমাবেশের শহর। রাস্তায় স্বতঃস্ফুর্ত জনতার ঢল নামছে । এসব কর্মসূচীতে অংশ নিচ্ছেন সাদা-কালো মানুষ। বড়দের সাথে যুক্ত হচ্ছেন শিশুরা। টানা ১২দিন ধরে চলা এই আন্দোলনে স্বাভাবিক জীবন স্থবির হয়ে আছে।

 

এদিকে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার টাইম টেলিভিশনের এক অনুষ্টানে করোনায় তাদের কর্মকান্ড তুলে  আনডকুমেন্ড বাংলাদেশীদের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ