সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
সিএমএইচে কামরানকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছে । এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও কামরান পরিবারের ঘনিষ্টজন মেহেদী কাবুল।
তিনি জানান, সিএমএইচ-এ কামরানকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেছেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, প্লাজমা এখনো রেডি হয়নি। এজন্য করোনা থেকে ১৪ দিন আগে সুস্থ হয়ে ওঠেছেন এবং যার রক্তের গ্রুপ ‘এ+’ (এ পজিটিভ), তার প্লাজমা প্রয়োজন। অনেকেই যোগাযোগ করছেন তবে ১৪ দিন না হওয়ায় তাদের প্লাজমা নেয়া যাচ্ছে না।
১৪ দিন পূর্বে করোনাজয়ী ‘এ+’ রক্তের গ্রুপের কেউ চাইলে কামরানকে প্লাজমা দিতে পারেন। এ জন্য মেহেদী কাবুলের এই নাম্বারে ০১৭১২৭৮২৫৮৫ যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে কামরানের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। রবিবার সকালে কামরানের পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করা হয়। এরপর কামরানের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন প্রধানমন্ত্রী। এরই প্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্সযোগে কামরানকে ঢাকায় পাঠানো হলে সেখানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা ।
এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমারও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি