সিলেট | |
প্রকাশিত: 6:25 PM, June 8, 2020
আশরাফুল জানান, পুত্রসন্তানের নাম রাখা হয়েছে– মোহাম্মদ তাওয়াফ আদভি। নাম নির্বাচনে স্ত্রী আনিকা তাসনিম অর্চির পছন্দকেও গুরুত্ব দিয়েছেন তিনি। আশরাফুল বলেন, তাওয়াফ নামটি রেখেছি আমি। আর আদভি রেখেছে ছেলের মা।
তাওয়াফ নামটি বেছে নেয়ার কারণ জানিয়েছেন আশরাফুল। তিনি বলেন, আমি চেয়েছি ছেলের নাম ‘ত’ বর্ণ দিয়ে নাম রাখতে। কারণ ওর বোনের নাম ‘ত’ দিয়ে শুরু। তখন তাওয়াফ নামটা ভাবনায় এলো। হজের সময় কাবাঘরকে তাওয়াফ করি আমরা। সেখান থেকেই নামটা পছন্দ হয়েছে।
এর আগে ২০১৬ সালে প্রথম কন্যাসন্তানের বাবা হন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। তার মেয়ের নাম আবিরা তাসনিম তুবা। আবিরা নামটা রেখেছিলেন আশরাফুলের স্ত্রী। আর তুবা রেখেছিলেন আশরাফুলের বাবা।
মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের হয়ে ৬১ টেস্ট, ১২৭ ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯টি সেঞ্চুরি আর ৪০টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৬৫৫ রান সংগ্রহ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি