এশিয়া কাপের স্বত্ব বদল করলো পাকিস্তান

প্রকাশিত: 6:49 PM, June 12, 2020

এশিয়া কাপের স্বত্ব বদল করলো পাকিস্তান

 

মাঠে ময়দানে ডেস্ক:

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমলে এশিয়া কাপ ক্রিকেট আগামী সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা চলছে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান আসরটি শ্রীলংকাকে আয়োজনের প্রস্তাব দিয়েছে। বিনিময়ে ২০২২ সালের আসর আয়োজন করবে পিসিবি। বৃহস্পতিবার (১১ জুন) এশিয়ান ক্রিকেট কমিটির সর্বশেষ সভায় এমনই আলাপ হয়েছে।

 

এশিয়া কাপের স্বত্ব পাওয়া পাকিস্তান প্রথমে দেশেই আসরটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানে সফর করতে রাজি নয় ভারত। পিসিবি তাই সংযুক্ত আরব আমিরাতে আসরটি সরিয়ে নিয়েছিল। কিন্তু আরব আমিরাতের চেয়ে শ্রীলংকার করোনা পরিস্থিতি স্বাভাবিক। সেজন্য আসর অদলবদল করেছে তারা। খবর ক্রিক ইনফোর

 

বর্তমানে ভারত-পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। সেজন্য ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দেশে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে ক্রিকেট ফেরানোর সময়ও পাবে পিসিবি।

 

যদিও শ্রীলংকায় এবারের আসরটি শেষ পর্যন্ত করোনার কারণে হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। একাধিক দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার অনুমোদন, তার প্রক্রিয়া এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আসরটি অনিশ্চিত।

আরও পড়ুন  অঘোষিত ফাইনাল আজ

 

শ্রীলংকা অবশ্য এশিয়া কাপ আয়োজনে আগ্রহী। কারণ খেলার জন্য শ্রীলংকা নিরাপদ জায়গা সেটা তারা প্রমাণ করতে চাই। ২০১০ সালের পর তারা এশিয়া কাপ আয়োজনও করেনি।

 

শ্রীলংকায় এশিয়া কাপ হলে ভারত-বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনাও বেড়ে যাবে। তাতে করোনার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়া লঙ্কান বোর্ডের আয়ের দুয়ার খুলে যাবে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ