সিলেট | |
প্রকাশিত: 6:40 PM, June 22, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
পেশাদারি রেসলিংয়ে তাকে সবচেয়ে বড় তারকা বললেও ভুল হবে না। এবার যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) থেকে নিজের ৩০ বছরের পথচলার ইতি টেনেছেন ‘দ্য আন্ডারটেকার’।
মূলত মার্ক ক্যালাওয়ে নামে এই রেসলার রবিবার (২১ জুন) নিজের অবসরের ঘোষণা দিয়েছেন। ‘আন্ডারটেকার: দ্য লাস্ট রাইড’ নামে শেষ ডকুসিরিজটিই হবে তার রিংয়ের ভেতর শেষবারের মতো প্রবেশ।
এ প্রসঙ্গে আন্ডারটেকার বলেন, আর কখনো না, আমার ক্যারিয়ারের এই সময়ে আমি সিদ্ধান্ত নিয়েছি রিংয়ে আর ফিরব না। এবার কাউবয় সত্যিই চলে যাচ্ছে।
পেশাদারি ক্যারিয়ারে আন্ডারটেকার শেষবার লড়বেন এজে স্টাইলের সঙ্গে। আর তার অবসরের ব্যাপারটি ডব্লিউডব্লিউই এক টুইটের মাধ্যমে নিশ্চিত করে জানিয়েছে, ধন্যবাদ টেকার।
৫৫ বছর বয়সী আন্ডারটেকার রাসেলমেনিয়াতে ২৭বার লড়ে ২৫বারই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি