সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা।
বুধবার (০২ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তার মোড় থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২৬ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে নুরুজ্জামান (২৩) ও একই ইউনিয়নের হালাবাদী গ্রামের শাহ নুর মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তার মোড়ে অভিযান চালান র্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। এসময় দুই জনের কাছ থেকে ৫ হাজার ২০০পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোনসেট, নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।
অভিযানকালে র্যাব-৯ এর সুনামগঞ্জ কোম্পানির কমান্ডার ফয়সল আহমদ, র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান উপস্থিত ছিলেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি