সিলেট | |
প্রকাশিত: 10:39 AM, November 22, 2020
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু উদ্বোধন হবে আজ। সংবাদদাতা নারায়নগঞ্জ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে (মুড়াপাড়া দড়িকান্দি) নির্মিত হয়েছে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু। গণভবন থেকে যা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
সেতুটি খুলে দেয়া হলে শীতলক্ষ্যার দুই পারের মানুষের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এছাড়া পূর্বাচল উপশহর আর ঢাকার সঙ্গে রূপগঞ্জের যোগাযোগ সহজ হবে।
৫৭৬ মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসীমউদ্দিন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী এনায়েত করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি