সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে মধুরাপুর বাজারে গ্রাম্য বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭ টায় মধুরাপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে।
নিহত ব্যাক্তির নাম নুর মোহাম্মদ (৫০)পিতা আব্দুল লতিফ। সে মুধুরাপুর গ্রামের বাসিন্দা। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায় আহতদের মধ্যে সফিকুন্নুর (৩৫) , ফারুক আহমেদ (৫০), রেজু মিয়া (১৯)কে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে আর গুরুতর আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষ বাধে। মধুরা পুর গ্রামের প্রয়াত সাবেক চেয়ারম্যান লিটন হাসান চৌধুরীর স্ত্রী ও তার ছোট ভাই আমেরিকা প্রবাসী সাবেক চেয়ারম্যান জাহেদ হাসান চৌধুরীর মধ্যে সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। নিহত নুর মোহাম্মদ প্রয়াত লিটন চৌধুরী লোক বলে জানা যায়।
ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী জানান, গ্রামের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবত গ্রাম্য জলমহাল নিয়ে বিরোধ ছিল। ৬ মাস আগে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা মীমাংসা করি।
তিনি আরও জানান, গতকাল মথুরা পুর বাজারে মিলন মিয়া ও রুমন মিয়ার গ্রুপের সাথে শহিদ মিয়া ও নুরুজ্জামান গ্রুপের সাথে কথা কাটাকাটি হয়। তারই জেরে আজ সকালে এ সংঘর্ষ টি বাধে।
এ ব্যাপারে ওসি আশরাফুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিয়ে ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি