সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
ফ্র্যাঞ্জাইজিভিত্তিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর শুরু হবে চলতি বছরের এপ্রিলে। প্রায় দুই মাসব্যাপী এই টুর্নামেন্টের নিলাম আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।
এরই মধ্যে লিগের আটটি দল খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা বোর্ডের কাছে জমা দিয়েছে। ফেব্রুয়ারিতে আইপিএলের আসন্ন আসরের জন্য বিসিসিআই মিনি নিলামের পরিকল্পনা করেছে। তবে কোন কোন ভেন্যুতে এবারের আসর অনুষ্ঠিত হবে তা এখনো জানানো হয়নি।
এদিকে এবারের আসরে দুইটি নতুন ফ্র্যাঞ্জাইজি যোগ হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। তবে বোর্ড নিশ্চিত করেছে, ২০২২ সাল থেকে দুটি দল বেড়ে ১০টি ফ্র্যাঞ্জাইজি নিয়ে আইপিএল অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ সালের আইপিএল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। এই আসরে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি