সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
দেশে করোনাভাইরাসের টিকা প্রদানের প্রথম দিনে মোট ২৭ জন ভ্যাকসিন নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।
বুধবার বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
ভারতের সিরাম থেকে কেনা তিন কোটি ভ্যাকসিনের মধ্যে ৫০ লাখ টিকা দেশে পৌঁছেছে। তাছাড়া ভারত সরকারের পক্ষ থেকে উপহারস্বরূপ ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দেশে এসেছে।
এদিকে করোনার টিকা নিতে প্রথম দিনে নিবন্ধন করেন ৩২ জন। যার মধ্যে ২৭ জনকে টিকা দেয়া হয়েছে।
আজ যারা টিকা নিয়েছেন তারা হলেন- রুনু ভেরোনিকা কস্তা, ডা. আহমেদ লুৎফুল মোবেন, অধ্যাপক নাসিমা সুলতানা, দিদারুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, আব্দুল হালিম, এনামুল হাসান, মো. হামজা, শাম্মী আকতার, ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা জাহিন, ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আবদুল কাদের খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, আব্দুর রহিম, কাজী জসিম উদ্দিন, মোশারফ হোসাইন, সাংবাদিক মাসুদ রায়হান পলাশ, আল- মাসুম মোল্লা, আমিরুল মোমেনিন, মিস মুন্নি খাতুন, আশিফুল ইসলাম ও দেওয়ান হেমায়েত হোসাইন।
দেশে বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ ঘটে গত বছরের মার্চে। ভাইরাসটির প্রথম ঢেউ শেষ হওয়ার পর এখন চলছে দ্বিতীয় ঢেউ। এই মহামারি থেকে দেশবাসীকে সুরক্ষা দিতে সরকারের পক্ষ থেকে তিন কোটি ভ্যাকসিন কেনার চুক্তি হয়েছে। পরবর্তী সময়ে তা আরও বাড়ানো হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি