নবীগঞ্জ পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

প্রকাশিত: 2:06 PM, February 7, 2021

নবীগঞ্জ পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

প্রভাতবেলা প্রতিবেদক:

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। শ‌নিবার (৬ ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ পাঠ করান।

এসময় শপথ নেন,নবীগঞ্জ পৌরসভার দ্বিতীয়বারের নবনির্বাচিত মেয়র ছাবির আহমেদ চৌধুরী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা হলেন, জাকির আহমেদ, আ. সোহবান, নানু মিয়া, যুবরাজ গোপ, লুৎফুর রহমান মাখন, জাহেদ চৌধুরী, কবির মিয়া, বালুল চন্দ্র দাশ, ফজল চৌধুরী ও সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন, ফারজানা মিলন ফারুল, পূর্নিমা রাণী দাশ এবং নাছিমা বেগম।

এসময় উপ‌স্থিত ছি‌লেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া আহমদ, পরিচালক স্থানীয় সরকার মো. ফজলুল কবির।

প্রসঙ্গত, চল‌তি বছ‌রের ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ