সিলেট | |
প্রকাশিত: 2:06 PM, February 7, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ পাঠ করান।
এসময় শপথ নেন,নবীগঞ্জ পৌরসভার দ্বিতীয়বারের নবনির্বাচিত মেয়র ছাবির আহমেদ চৌধুরী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা হলেন, জাকির আহমেদ, আ. সোহবান, নানু মিয়া, যুবরাজ গোপ, লুৎফুর রহমান মাখন, জাহেদ চৌধুরী, কবির মিয়া, বালুল চন্দ্র দাশ, ফজল চৌধুরী ও সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন, ফারজানা মিলন ফারুল, পূর্নিমা রাণী দাশ এবং নাছিমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া আহমদ, পরিচালক স্থানীয় সরকার মো. ফজলুল কবির।
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি