অর্ধশতাধিক মৃত্যুর দিনে শনাক্ত ৫৩৫৮

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

অর্ধশতাধিক মৃত্যুর দিনে শনাক্ত ৫৩৫৮

প্রভাতবেলা প্রতিবেদক:

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৬ জনের।

একই সময়ে নতুন করে ৫ হাজার ৩৫৮ জনসহ এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।

বুধবার (৩১ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ২৬ আগস্ট করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২৪ ঘণ্টার হিসেবে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে আজ। এছাড়া গত ২৯ মার্চ একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছিল পাঁচ হাজার ১৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২১৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

আরও পড়ুন  নিউইয়র্কের সব স্কুল আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২২৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২০টি, জিন-এক্সপার্ট ৩১টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭৩টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৬ হাজার ৬৭১টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৯৩১টি। এ নিয়ে এখন পর্যন্ত  নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৫২ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ১৪ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে নয় জন, রাজশাহী ও খুলনা বিভাগে তিন জন করে ছয় জন, সিলেট বিভাগে দুই জন রয়েছেন। এছাড়া রংপুর বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৫১ জন। আর বাড়িতে একজন মারা গেছেন।

আরও পড়ুন  চল্লিশের পরেও সতেজ যৌবন

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৭৯ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ চার হাজার ৮৬১ জন। আর আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৩ হাজার ১৩৮ জন। পাশাপাশি বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৭২৩ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ