সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় সংগ্রহের দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে টাইগাররা। দ্বি-শতকের আশা জাগালেও দেড়শ রানের মাইলফলক পেরিয়ে সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪০৭ রান। মুমিনুল হক ১১৯ ও মুশফিকুর রহিম ৯ রানে ব্যাট করছেন।
ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পাওয়া শান্ত ধীরস্থিরভাবে ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। তবে লাহিরু কুমারার করা ডেলিভারিটি একটু দ্রুতই খেলে ফেলেন তিনি। ফলে তাকেই ফিরতি ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটার।
সাজঘরে ফেরার আগে ১৬৩ রান করেন শান্ত। ৩৭৮ বল মোকাবেলা করেন তিনি, যেখানে ১৭টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন একটি ছক্কাও।
এর আগে দুই উইকেট হারিয়ে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। যেখান থেকে আগের দিন শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করে শান্ত-মুমিনুল জুটি। লংকান বোলারদের কোনো সুযোগই দেননি তারা।
প্রথম সেশনের উল্লেখযোগ্য মুহূর্ত ছিল মুমিনুলের সেঞ্চুরি। ধনঞ্জয় ডি সিলভাকে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। ২২৪ বলে ক্যারিয়ারের একাদশতম শতক করেন তিনি। শতকের পথে ৯টি বাউন্ডারি হাঁকান টাইগারদের টেস্ট অধিনায়ক। দেশের বাইরে এটাই তার প্রথম সেঞ্চুরি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি