সিলেট | |
প্রকাশিত: 3:31 PM, April 28, 2021
প্রভাতবেলা ডেস্ক:
করোনা ভাইরাস মহামারির কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মতো দীর্ঘদিন বন্ধ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ও। ফলে একসময়ের সর্বদা প্রাণচাঞ্চল্যে ভরপুর বিশ্ববিদ্যালয় হারিয়েছে তার হৃদয়ের স্পন্দন। তবে এতসব হতাশার মাঝেও নৈসর্গিক সৌন্দর্যের আধারখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়ে নিতে ভুলে যায়নি।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন যেন কৃষ্ণচূড়ার বাহারি রঙের ছোঁয়ায় মাতোয়ারা হয়ে আছে। আর গ্রীষ্মের এই প্রখর রোদেই কৃষ্ণচূড়ার রং তুলি দিয়ে নিজেকে চোখ জুড়ানো রূপে সাজিয়েছে ইবি। হাঁটতে গিয়ে পথের মধ্যে লাল রঙের ফুলগুলো দেখলেই মনে হবে যেন একটু থেমে চোখদুটো জুড়িয়ে নিই। মনে হবে সবুজের মাঝে লাল রঙের মূর্ছনায় হাজার জোড়া রঙিন ঝুমকো দোল খাচ্ছে। এমনি ভাবেই কৃষ্ণচূড়া তার মোহনীয় সৌন্দর্য্য নিয়ে ইবি ক্যাম্পাসের টিএসসিসি, স্মৃতিসৌধ, থানা গেট, জিমনেসিয়াম, বিভিন্ন হল, ভবনসহ রাস্তাগুলোর আনাচে কানাচে ছেয়ে আছে।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ শিক্ষার্থী সনেট শেখ বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে গিয়ে সবুজ-লালের সমারোহ দেখে খানিকক্ষণ যেন বিমোহিত হয়ে ছিলাম। বিশ্ববিদ্যালয় জুড়ে কৃষ্ণচূড়া যে রঙ ছড়িয়েছে তা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কৃষ্ণচূড়া দেখলে আমার মনে হয় এ যেন নীল আকাশের বুকে প্রকৃতির এক রঙিন আলপনা। ক্যাম্পাস খোলা থাকলে হয়ত সবার ফটো অ্যালবাম এখন এই কৃষ্ণচূড়ার ছবিগুলা দিয়ে পূর্ণ থাকতো। জানা নেই কবে আবার মুখরিত হবে আমাদের প্রাণের ক্যাম্পাস, কবে আবার দেখতে পাবো অগ্নিঝরা কৃষ্ণচূড়ার পত্র পল্লব!

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি