সিলেট প্রেসক্লাব’র ক্রীড়া সম্পাদক মারুফের পিতার ইন্তেকালঃ প্রভাতবেলা সম্পাদকের শোক

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

সিলেট প্রেসক্লাব’র ক্রীড়া সম্পাদক মারুফের পিতার ইন্তেকালঃ প্রভাতবেলা সম্পাদকের শোক
সিলেট প্রেসক্লাব’র ক্রীড়া সম্পাদক মারুফের পিতার ইন্তেকালঃ প্রভাতবেলা সম্পাদকের শোক।
সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক,  এনটিভি’র সিলেট প্রতিনিধি  মারুফ আহমদ’র পিতা বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবী শিক্ষানুরাগী  আবুল হোসেন আজ (৫আগস্ট)  বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।♦ প্রভাতবেলা প্রতিবেদক
মরহুমের প্রথম নামাজে জানাযা ছাতক পৌরসভার বাজরামহল এলকায় বেলা ২টায় এবং গ্রামের বাড়ি ছাতকের চরমহল্লার হাসারচরে বিকেল ৪টায় দ্বিতীয় জানাজা শেষ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
সমাজসেবী শিক্ষানুরাগী  আবুল হোসেন এর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। এক শোক বিবৃতিতে তিনি বলেন, আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দোয়া করি  মহান আল্লাহ যেন তার বান্দাকে মাফ করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ