স্পেনে কুলাউড়া এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

প্রকাশিত: 4:52 PM, August 24, 2023

স্পেনে কুলাউড়া এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

প্রবাস ডেস্ক:

 

স্পেনের পর্যটন শহর বার্সেলোনায় কুলাউড়া এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সম্প্রতি বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সবার সর্বসম্মতিতে নজরুল ইসলামকে সভাপতি, শহিদুল ইসলামকে (সুফিয়ান) সহ-সভাপতি, রাসেল খানকে সাধারণ সম্পাদক ও রেজাউল রহমান রাজাকে সাংগঠনিক সম্পাদক করে ৬০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

 

নবগঠিত কমিটির সদস্যরা জানান, ২০১২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশ ও প্রবাসীদের কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের নানা সংকটে আগে যেভাবে এই সংগঠন কাজ করেছে, আগামী দিনেও এমন কাজ অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। দেশীয় সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দেশটিতে নবাগত বাংলাদেশিদের তথ্যসেবা দিয়েও সংগঠন থেকে সহযোগিতা করা হবে বলে জানান তারা।

সর্বশেষ সংবাদ