টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

মাঠে ময়দানে ডেস্ক:

কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরের ৩য় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

 

সুপার ফোরে এটি পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ আর ভারতের প্রথম। শেষ চারে নিজেদের প্রথম ম্যাচে লাহোরে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছিলো পাকিস্তান। গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি হওয়া ম্যাচটায় বৃষ্টির কারণে ফলাফল আসেনি।

 

পাকিস্তান একাদশ:

ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আঘা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খাঁন, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

ভারত একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডেয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

 

সর্বশেষ সংবাদ