২১ সেপ্টেম্বরের সিলেট বিভাগীয় রোডমার্চ সফলে যুবদলকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে -জাকির হোসেন সিদ্দিকী

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

২১ সেপ্টেম্বরের সিলেট বিভাগীয় রোডমার্চ সফলে যুবদলকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে -জাকির হোসেন সিদ্দিকী

প্রভাতবেলা প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী বলেছেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সাহসী যোদ্ধাদের ঠিকানা। জাতির যেকোন ক্রান্তিলগ্নে যুবদল ঐতিহাসিক ভুমিকা পালন করে এসেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনের যাতাকলে দেশ জাতি আজ চরম সংকটে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমাদের নেতা তারেক রহমান স্বেচ্ছা নির্বাসিত। আমাদের নেতার নির্দেশনায় জাতির এই ক্রান্তিলগ্নে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা জীবন দিয়ে লড়ে যাচ্ছে। এই লড়াইয়ে আমাদেরকে বিজয়ী হতেই হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার আদায়ের যুগপৎ আন্দোলনের এক দফা দাবীতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় রোডমার্চ সফলে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

 

তিনি মঙ্গলবার বিকেলে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ‘ভোটের অধিকার আদায়ের যুগপৎ আন্দোলনের এক দফা দাবীতে’ আগামী ২১ সেপ্টেম্বরের সিলেট বিভাগীয় রোডমার্চ পরবর্তী আলিয়া মাদ্রাসা ময়দানে সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোঃ মহসিন মোল্লা।

আরও পড়ুন  সিলেটের ৫ উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ৭ মে

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি (ঢাকা বিভাগ) রেজাউল করিম পল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

 

সভায় জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ ছাড়াও জেলার আওতাধিন সকল উপজেলা-পৌর ইউনিট এবং মহানগর আওতাধিন সকল ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী বলেন, আওয়ামীলীগ আবারো পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর হয়ে আছে। তারা প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী মতকে নিশ্চিহ্ন করার ঘৃন্য খেলায় মেতে উঠেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাঁধা প্রদান করছে। এজন্য আওয়ামীলীগকে চড়া মূল্য দিতে হবে।

 

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোঃ মহসিন মোল্লা বলেন, আর কোন টালাবাহান ও ষড়যন্ত্রে কাজ হবেনা। একতরফা নির্বাচনের যেকোন ষড়যন্ত্র নস্যাত করতে বিএনপির নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। সময় থাকতে নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ক্ষমতা হস্থান্তর করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যথায় পালানোর পথও খুজে পাবেন না।

আরও পড়ুন  গোলাপগঞ্জে মাঠ ও হাওর রক্ষার দাবিতে মানববন্ধন

 

বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি (ঢাকা বিভাগ) রেজাউল করিম পল বলেন, সিলেট হচ্ছে বিএনপির ঘাঁটি। ২১ সেপ্টেম্বরের রোড মার্চকে সফলের মাধ্যমে আবার প্রমাণ হবে সিলেটের মানুষ ফ্যাসিস্ট সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না।

 

যুবদল নেতা কয়েস আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, আকতার আহমদ, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জুনেদ আহমদ, ফকরুল ইসলাম রুমেল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, জি এম বাপ্পি, রায়হান আহমদ, উসমান গনি, মতিউর রহমান আফজাল, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, এহতেশামুল হক সবুজ, জয়নুল ইসলাম জনি, এস এম পলাশ ও ইসহাক আহমদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ