সিলেট | |
প্রকাশিত: 2:51 PM, September 23, 2023
প্রভাতবেলা ডেস্ক:
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে।
নিহত মোহাম্মদ রনি চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রনির বসতবাড়ির দুই বাড়ির পরে হচ্ছে ফটিক বাড়ি। আজ (শনিবার) সকাল সাড়ে ৬ টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করে। এরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে রনির পরিবারের সদস্যরা শনাক্ত করে এটি রনির লাশ।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠাচ্ছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি