সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি। এ প্রকল্পে আমাদের দুই দেশেরই স্বার্থ রয়েছে, যা পরস্পরের সম্পর্ক আরও গভীর করেছে।’
তিনি বলেন, ‘এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো কার্বন নিঃসরণ করবে না। যা পরিবেশের জন্য খুব ভালো হবে। মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হবে, জনগণের ভালো হবে। এখানকার শ্রমিকরা ভালোভাবে কাজ করছেন। এখানে ২০ হাজার শ্রমিক কাজ করছেন, যাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। এই প্রকল্পের মাধ্যমে এখানকার মানুষের কর্মসংস্থান হচ্ছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘নির্মাণকাজে মালামাল সরবরাহ, পরিবহন এবং অন্যান্য সেবার জন্য স্থানীয় কোম্পানি কাজ করছে। তাছাড়া প্রকল্প বাস্তবায়নে ভারতীয় বন্ধুরাও সাহায্য করছে।’
তিনি বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় অত্যাধুনিক প্রকৌশলী সিদ্ধান্ত আর প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে বিশ্বের নিরাপত্তা ও পরিবেশগত নিয়ম পালন করা হয়। আন্তর্জাতিক পরমাণু সংস্থার নিয়ম ও সুপারিশ মেনে এসব করা হচ্ছে। রূপপুর প্রকল্পে নিরাপত্তা নির্ভরযোগ্য এবং অত্যাধুনিক।’
তিনি বলেন, ‘গতবছর আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী ছিল এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মস্কোতে ঐতিহাসিক সফরের সুবর্ণজয়ন্তী ছিল। আমাদের দুই দেশের মধ্যে সার্বিক সহযোগিতার জন্য তিনি অনেক কিছু করেছেন। আর শেখ হাসিনা তার পিতার কাজ সফলভাবে ও সম্মানের সঙ্গে অব্যাহত রাখছেন। রাশিয়া-বাংলাদেশের বন্ধনের একটি উদ্যোগ হলো যৌথ প্রকল্পের বাস্তবায়ন।’
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘শান্তিপূর্ণ ও অন্যান্য ক্ষেত্রে আমাদের সহযোগিতা গভীর। অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি