সিলেট | |
প্রকাশিত: 6:30 PM, October 13, 2023
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। কিন্তু ইনিংসের শুরুতে ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ আউট হয়ে শুন্য রানে ফিরেন লিটন। এরপর মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। এদিকে মিরাজ অন্যদিকে তামিম। এই দুইজন মিলে ৪০ রানের জুটি গড়েন। তাতে কিছুটা চাপ কাটিয়ে উঠার চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা।
দলীয় ২৭.১ ওভারে লকি ফার্গুসনের ওভারে প্রথম বলে চার মেরে ফিফটি করেন ক্যারিয়ারের ৪৮তম ফিফটি করেন মুশফিক। অন্য প্রান্তে তখন সাকিব। এই দুইজনের ১০৮ বলে ৯৬ রানের জুটিতে কিছুটা চাপ কাটিয়ে উঠার চেষ্টা করে বাংলাদেশ।
এ ম্যাচে নামার আগে পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিবের ঝুলিতে ছিল ১ হাজার ১৬১ রানের পাশাপাশি ৩৮ উইকেট। উইকেটের হিসেবে আগেই গেইলকে পেছনে ফেলেন তিনি। এবার ব্যাট হাতে তাকে টপকে গেলেন তিনি। সাকিব আউট হওয়ার কিছুক্ষণ পর আউট হয়েছেন পিচে থিতু হওয়া মুশফিকও।
বাংলাদেশর দলীয় ৪৪.৬ ওভারের মিচেল স্যান্টনার শেষ বলে ড্যারিল মিচেল হাতে ক্যাচ তুলে আউট হয়েছেন তাসকিন। এ সময় তিনি করেন ১৯ বলে ১৭ রান। এরপর মুস্তাফিজুর রহমানও শেষ দিকে ৪ রান করেন। এরপর মাঠে নামেন শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট নেন লকি ফার্গুসন। এতে তিনি খরচ করেন ৪৯ রান। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। এছাড়াও একটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি