দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হারুন মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মোগলাবাজার থানাধীন পানিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত হারুন মোগলাবাজার থানার উলাল মহল গ্রামের আত্তর আলীর ছেলে।

 

সিলেটের মোগলাবাজার থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, দুপুরে পানিগাঁওয়ের মশকুর আহমদ নামে একজনের ঘরে কাজ করছিলেন হারুন মিয়া। ওই সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে হারুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ